যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় রথযাত্রা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:১২ পিএম
লোহাগড়ায় রথযাত্রা

লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের রথখোলা শ্রীশ্রীজগন্নাথদেব মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা শুরু হয়। 

ঢাক-ঢোল, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এ বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

হিন্দু শাস্ত্রমতে, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রাসহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। এই উৎসবের ঠিক এক সপ্তাহ পরে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে 'উল্টো রথযাত্রা উৎসব’।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রীশ্রীজগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন রথখোলাসহ শ্রীশ্রীজগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অচিন্ত্য মজুমদার বুদ্ধ, সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, নির্মল পোদ্দার কালু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার আহ্বায়ক খোকন কুণ্ডু, সদস্যসচিব প্রদীপ চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ভক্তরা।

রথযাত্রা উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন  দোকানিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)