যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:০৫ পিএম
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনার খানজাহান আলী (রূপসা) সেতুর পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম বাগেরহাট জেলার সরুই এলাকার খানজাহান আলী সড়কের বাসিন্দা ও জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সোমবার সকালে জাহাঙ্গীর আলম তার ছেলেকে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। রূপসা সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (খুলনা মেট্রো-ট ১১-০৮০৮) সাথে তার সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন