যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে ‘আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০১:০১ পিএম
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে ‘আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত এবং এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ও সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধান, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার দায়িত্বও এপিবিএনকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

খসড়া অনুযায়ী, এপিবিএন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)