যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দৃষ্টিনন্দন ভবনই সার

গোলাম মোস্তফা

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দৃষ্টিনন্দন ভবনই সার

যশোরের মণিরামপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেন নয় শিক্ষার্থী। এরমধ্যে দুইজন পাস, বাকি সবাই ফেল করেছেন। ফেল করা সাতজনের মধ্যে ছয়জনই গণিতে।

২০২৭ সালে এইচএসসি পরীক্ষায় ২৪ জন অংশগ্রহণ করতে পারেন। স্কুলের তিনটি ট্রেড চলমান থাকলেও শিক্ষক সংকটের কারণে অনুমোদিত আরও একটি ট্রেড চালু করা সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফলাফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা কেউই সন্তুষ্ট নন। এছাড়া প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক জায়গা নিয়েও রয়েছে নানা কথা। সবমিলিয়ে সরকারি এ স্কুল ও কলেজের কার্যক্রম নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা আগামীতে শিক্ষার্থী সংকটে পড়ার আশঙ্কা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের চারটি উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ক্লাস চলছে। বাকি চার উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করানো হয় এসব প্রতিষ্ঠানে। এগুলো কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত হয়।

২০২৪ সালে প্রতিষ্ঠিত মণিরামপুরের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ইলেকট্রিক্যাল ওয়ার্কসে চারজন, ইলেকট্রনিক্সে একজন, মেশিন অপারেশন বেসিকসে তিনজন এবং জেনারেল বিভাগে চারজন শিক্ষক আছেন। শিক্ষক সংকটের কারণে পোল্ট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং বিভাগ চালু করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, মণিরামপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের নিকটবর্তী পাঁচ কিলোমিটারের মধ্যে ১১টি মাধ্যমিক স্কুল, নয়টি দাখিল মাদরাসা রয়েছে। শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

স্থানীয়রা বলেন, মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ উপজেলা সদরের বদলে গ্রামাঞ্চলে স্থাপনের ক্ষেত্রে ভূমিকা রাখেন তখনকার শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। অজপাড়াগাঁয়ে এরকম প্রতিষ্ঠান করা ঠিক হয়নি দাবি করে আব্দার রহমান নামে একজন কলেজশিক্ষক বলেন, গ্রামাঞ্চলে এরকম প্রতিষ্ঠানটি ভালোভাবে চলে না। ভবিষ্যতে শিক্ষার্থী সংকটে পড়ার সম্ভবনা বেশি।

শুধু শুধু জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে পারিপার্শ্বিক পরিবেশ দেখার নিয়ম থাকলেও এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মানা হয়নি বলে ঝাঁপা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াদুদ অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি কোনো নিয়ম না মেনেই গ্রামের মধ্যে এ প্রতিষ্ঠান করেছেন।

তামান্না নামে এক অভিভাবক বলেন, রুমের পর রুম পড়ে রয়েছে। কোনো শিক্ষার্থী নেই। শুধু দৃষ্টিনন্দন ভবন আর বাহ্যিক চাকচিক্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়ানো যায় না। এর জন্য প্রয়োজন জবাবদিহিতা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের আন্তরিকতা। যা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের আছে বলে মনে হয় না।

হানুয়ার গ্রামের আক্তার হোসেন বলেন, ‘ এলাকার কৃতী সন্তান সাবেক সচিব নজরুল ইসলাম খানের চেষ্টায় এখানে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই মিলে শিক্ষার্থী ভর্তি করানোর চেষ্টা করছি। শিক্ষার্থী পাওয়া যাবে বলে আশা করছি।’

সরেজমিনে দেখা যায়, ১২ জন শিক্ষক, প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী থাকলেও শিক্ষার্থী খুবই কম। রুমগুলো পড়ে আছে। ধুলোবালিতে নষ্ট হচ্ছে শিক্ষার উপকরণ। স্কুলের শিক্ষক-কর্মচারীরা চেষ্টা করেও শিক্ষার্থী আনতে পারছেন না।

জবাবদিহিতার আওতায় আনলে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসবে এবং তাদের ফলাফল ভালো হবে বলে মনে করেন রাজগঞ্জ বাজারের ডাক্তার মোহন খান।

নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, শিক্ষার্থীরা পড়াশুনা করছে কি না তার খোঁজখবর রাখেন না শিক্ষকরা। তারা অনেকটা দায়সারাভাবে ক্লাস নিয়ে চলে যান।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অকৃতকার্য এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, অনেক আশা নিয়ে ছেলেকে এই সরকারি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিলাম। ভেবেছিলাম ভালো লেখাপড়া হবে। কিন্তু এখন দেখছি ভুল করেছি।

মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায় বলেন, ফাঁকা মাঠের মধ্যে শ্মশানঘাটে প্রতিষ্ঠানটি স্থাপিত বলে এখানে ছেলেমেয়েরা আসতে চায় না। তাছাড়া রাজগঞ্জ এলাকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা অনেক। সেখান থেকে কোনো শিক্ষার্থী আসতে চায় না। এছাড়া স্কুল ও কলেজটি বাজার থেকে অনেক দূরে। ছেলেমেয়েদের হেঁটে আসতে কষ্ট হয়। যে কারণে অভিভাবকরাও পাঠাতে চান না। গ্রামাঞ্চলে টেকনিক্যাল স্কুল ও কলেজের গুরুত্ব লোকে ঠিকমতো বোঝে না। তাই এখানে শিক্ষার্থী পাঠাতে চায় না।

অবকাঠামো ঠিক আছে তবে শিক্ষক সংকট ও কিছু শিক্ষার্থীর অনিয়মিত উপস্থিতির কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি বলে তিনি জানান। আগামীতে শিক্ষার মানোন্নয়নে এবং পাসের হার বাড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ বলেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ফলাফল সন্তোষজনক নয়। সবারই ফলাফল একটু খারাপ। তবে, কেন এই বিপর্যয় ঘটলো, তা খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)