যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১০:৩৮ পিএম
এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি পুরস্কারের (এইচআইপিএ) সর্বোচ্চ গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি এই সম্মান অর্জন করলেন এবং পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

পেশায় রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক পিনু রহমান ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের একটি ছবির জন্য এই স্বীকৃতি লাভ করেন। ছবিতে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারানো একটি পরিবারের পাঁচ সদস্যকে ধ্বংসস্তূপের মাঝে একসঙ্গে ঘুমিয়ে থাকতে দেখা যায়। সর্বস্ব হারিয়েও তাদের একসঙ্গে টিকে থাকার এই মর্মস্পর্শী দৃশ্য আন্তর্জাতিক বিচারকদের নজর কাড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেন শেখ মোহাম্মদ বিন রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

পিরোজপুরে বেড়ে ওঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা পিনু রহমান শখের বশে আলোকচিত্রের সাথে যুক্ত থাকলেও এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার এবং ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ প্রথম পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)