যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় ক্ষুব্ধ পরিবার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ১২:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:১৮ পিএম
শিশু আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় ক্ষুব্ধ পরিবার

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার কথা ছিল সোমবার। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর রায় ঘোষণা পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত শিশুটির পরিবার।

শিশু আছিয়ার মা আয়েশা আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিজ বাড়িতে মিডিয়াকর্মীদের মাধ্যমে রায়ের তারিখ পরিবর্তনের খবর জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি দ্রুত রায় ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক আন্দোলন শুরু হয়।

নিহত শিশুটির মা বাদী হয়ে প্রধান আসামি হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। আলোচিত এ মামলায় মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ শেষ করে গত ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করা হয়।

পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হয়। শুনানি শেষে সোমবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদালত রায় ঘোষণার নতুন তারিখ আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)