যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা নগর ভবনে হামলা: মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

✍️সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
খুলনা নগর ভবনে হামলা: মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নগর ভবনে পেট্রোল বোমা হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)