যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মা-বাবাকে নির্যাতন ও মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৯ পিএম
মা-বাবাকে নির্যাতন ও মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মা-বাবার দেওয়া পৃথক অভিযোগের ভিত্তিতে তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে ওহিদ গাজী (২৬), বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে সজীব আহমেদ (৩০) এবং মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে শামীম শেখ (২০)। শামীম শেখের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছবদলপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তারা প্রায়ই নিজ নিজ মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগী মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে নিজ বাড়ি থেকে মাদক সেবনকালে ওহিদ গাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে আটক সজীব আহমেদ ও শামীম শেখকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মা-বাবা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)