স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদরের খোজারহাট গ্রামে এক গৃহবধূকে (৩৬) ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালের এই ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলাটি করেন।
মামলায় একই এলাকার পবিত্র সরকার (৩০) নামে এক যুবককে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত পবিত্র সরকার দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার বেলা ১১টার দিকে ওই নারী ঘরে প্রবেশ করলে পবিত্রও তার পিছু নিয়ে ঢুকে পড়েন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
এ সময় তার স্বামী বাড়িতে চলে এলে পবিত্র ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্বামী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।