যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে শিবলিঙ্গ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:২২ পিএম
মেহেরপুরে শিবলিঙ্গ উদ্ধার

মেহেরপুর জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার হিন্দা গ্রামে যৌথ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের একটি দল ও উপজেলা প্রশাসন মিজানুর রহমানের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। পরে তার রান্নাঘরের (হেঁসেল) এক কোণে পলিথিনে মোড়ানো অবস্থায় মূর্তিটি পাওয়া যায়।

উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।

অভিযানে উপস্থিত থেকে জব্দ তালিকা তৈরি করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ।

৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত শিবমূর্তিটি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, একটি পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে রাজবাড়ী থেকে মূর্তিটি এনে মিজানুর রহমানের বাড়িতে রেখেছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ‘১৯৪৭ সাল থেকে এই শিবমূর্তিটি আমাদের বাড়িতে রয়েছে। আমরা হিন্দুদের কাছ থেকে একটি জমি কিনেছিলাম এবং সেখানে থাকা একটি মন্দিরে মূর্তিটি রাখা ছিল। পরবর্তীতে সেটি এনে পলিথিনে মুড়িয়ে রান্নাঘরে রেখেছিলাম। আজ বিজিবি সেটি নিয়ে গেছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)