যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিএনপিনেতার ওপর দুর্বৃত্তদের হামলা, ঢাকায় রেফার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৪৪ পিএম
লোহাগড়ায় বিএনপিনেতার ওপর দুর্বৃত্তদের হামলা, ঢাকায় রেফার

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর একটার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে হামলার এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত রবিউল ইসলাম পলাশ লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম পলাশ মোটরসাইকেলযোগে লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

রবিউল ইসলাম পলাশ অভিযোগ করেন, পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হামলা চালানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)