যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে কর্মী আটক

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গৃহবধূ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে গেলে প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান দ্রুত পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি কক্ষে গেলে মাহমুদুল ভেতর থেকে দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান।

মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে পুলিশি পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)