যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে আটক দুই নারী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:১৪ পিএম
মহেশপুর সীমান্তে আটক দুই নারী

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানি গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে মিম আক্তার (২৭) এবং যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের আকবর মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (২০)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপির কমান্ডার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকার একটি কাঁচা সড়কে অভিযান চালায়। এ সময় দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে ওই দুই নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা কাজের উদ্দেশ্যে দালালদের সহায়তায় ভারতে যাওয়ার কথা স্বীকার করেছেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)