যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নাশকতা মামলায় আরও ১৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২৪ পিএম
যশোরে নাশকতা মামলায় আরও ১৪ জন গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশরাফুল (৪৫), ইব্রাহিম শিকদার (৪২) ও মোহাম্মদ ইব্রাহিম (২৮)।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)