যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়া কারাগারে আবারও বোমা বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:১৯ পিএম
কুষ্টিয়া কারাগারে আবারও বোমা বিস্ফোরণ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার কারাগারের আবাসিক কোয়ার্টারের ককটেল জাতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

এর আগে কারাগারের প্রধান ফটকের সামনে একই দিন ভোর ৫টার সময় একটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। একদিনে পরপর জেলা কারাগারের আশপাশে দুটি বিস্ফোরণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল আলম বলেন, ‘বিকেল সাড়ে ৪টার সময় একটা বিকট শব্দ আমরা শুনতে পাই। এরপর চারদিকে খোঁজখবর নিয়ে দেখতে পাই কালিশংকপুর মোড়ের দিকে আমাদের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর একটা বিস্ফোরণ হয়েছে। গাছপালার পাতার সাথে বিস্ফোরণ হওয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তুর সাথে টেপ মোড়ানো অংশ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। গাছের ডালপালা ও পাতার সাথে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)