যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পত্তির কারণে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
সম্পত্তির কারণে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সম্পত্তির লোভে রিজিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাইপো হাসান মোল্লার বিরুদ্ধে।

ঘটনাটি যশোর সদর উপজেলার কামালপুরে ঘটে।

এ ঘটনায় রিজিয়া খাতুনের আরেক ভাইপো জামাল উদ্দিন গত বুধবার (২৫ নভেম্বর) তিনজনকে আসামি করে সদর আমলী আদালতে মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না সংক্রান্তে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, কামালপুর গ্রামের মৃত মুছাব্দি মোল্লার ছেলে হাসান মোল্লা এবং তার স্ত্রী রুবিনা বেগম ও ছেলে নাছিম উদ্দিন।

কামালপুর গ্রামের মুছাব্দি মোল্লার আরেক ছেলে মামলার বাদী জামাল উদ্দিনের অভিযোগ, তার ফুপু রিজিয়া খাতুন মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিয়ে তার হয়নি। তিনি অভিযুক্ত হাসান মোল্লাদের বাড়িতে থাকতেন। ফুপুর গ্রামে কিছু জমি রয়েছে। যা হাসান মোল্লা ভোগ করে আসছেন। হাসান মোল্লা এবং স্ত্রী ও ছেলে ওই জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার ষড়যন্ত্র করে আসছিলেন। এরই অংশ হিসেবে তারা গত ২১ নভেম্বর বেলা ১১টা থেকে ১২টার মধ্যে রিজিয়া খাতুনকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

হত্যার পর ফুপু মারা গেছেন বলে কান্নাকাটি করে তাকে দ্রুত দাফন করতে বলে তারা। পরে লাশ দাফন করা হলেও জামাল উদ্দিনের সন্দেহ হয়, তার ফুপুকে হত্যা করা হয়েছে।

তাছাড়া, জামাল উদ্দিন লোকমুখে শুনতে পেরেছেন, তার ফুপু নিজ সম্পত্তি নাকি এক মাস আগে অভিযুক্তদের লিখে দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)