যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়া কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
কুষ্টিয়া কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে চেপে তিন দুর্বৃত্ত কারাগারের সামনের রাস্তায় আসে। তারা চলন্ত অবস্থায় রাস্তার ওপর থেকে কারাগারের মূল ফটক লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান জেল সুপার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)