যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:২৮ পিএম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা মহানগরীতে রানা নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানার আল-ফারুক সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত রানা ওই এলাকার আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আল-ফারুক সোসাইটি এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে রানার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় রানাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)