স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আবদুল হককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবদুল হক খেদাপাড়া গ্রামের কাদের গনির ছেলে।
পুলিশ জানায়, এস এম আবদুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবদুল হককে শনিবার দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।