যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত-অ্যাসিড নিক্ষেপের হুমকি, যুবক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:০৩ পিএম
মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত-অ্যাসিড নিক্ষেপের হুমকি, যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত, মারধর এবং ব্লেড দিয়ে আঘাত ও অ্যাসিড নিক্ষেপের হুমকির অভিযোগে মো. মফিজুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেন।

আটক মফিজুর রহমান মহেশপুর উপজেলার পুরাতন কোলা গ্রামের মো. মোহনের ছেলে।

ভুক্তভোগী ছাত্রী উপজেলার গোপালপুর কোলা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মফিজুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সপ্তাহে তিনি ছাত্রীটিকে মারধরও করেন। এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীটিকে প্রাণনাশের হুমকির পাশাপাশি ব্লেড দিয়ে কেটে দেওয়া ও অ্যাসিড নিক্ষেপের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয় কর্তৃপক্ষ ও গ্রামবাসীর পাশাপাশি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনও জানতেন। অভিযুক্তকে হাতেনাতে ধরার কৌশল হিসেবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।

এ বিষয়ে কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করার পর আইনি ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)