যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় স্কুলশিক্ষিকার বাড়িতে চুরি, থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
পাইকগাছায় স্কুলশিক্ষিকার বাড়িতে চুরি, থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় এক স্কুলশিক্ষিকার বসতবাড়িতে চুরি হয়েছে। গভীর রাতে বাড়ির দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে নগদ ২৫ হাজার ৫০০ টাকা, প্রায় এক লাখ দশ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ২৬ নভেম্বর ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সায়লা ইসলাম (৩২) ওই গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে এবং পেশায় একজন স্কুলশিক্ষিকা।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যরা দোতলা বাড়ির বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে অবস্থানরত এক ইমাম ঘুম থেকে উঠে নিচতলার বাথরুমের উত্তর পাশের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি তিনি সায়লার মাকে জানান। ঘুম থেকে উঠে সায়লার মা নিজের শয়নকক্ষের তালাও ভাঙা দেখতে পান। এরপর পরিবারের অন্য সদস্যরা ভেতরে ঢুকে ঘরের মালামাল তছনছ ও এলোমেলো অবস্থায় পান।

চোরেরা স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার ৫০০ টাকা, দুই জোড়া সোনার কানের দুল (ওজন ৫ আনা), একটি সোনার আংটি (ওজন দুই আনা) ও একটি সোনার নাকফুল (ওজন ১ আনা) নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক লাখ দশ হাজার টাকা। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের পাইকগাছা শাখার একটি এটিএম কার্ডসহ সাংসারিক বিভিন্ন জিনিসপত্রও খোয়া গেছে।

পরিবারের ধারণা, অজ্ঞাতনামা চোরেরা বাথরুম-সংলগ্ন দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে মালামাল নিয়ে পালিয়েছে। এ ঘটনায় সায়লা ইসলাম গত ২৭ নভেম্বর পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পিংকু মণ্ডল জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)