যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে বসতবাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর,২০২৬, ১২:৪৫ এ এম
শ্যামনগরে বসতবাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলার প্রতিবাদে মানববন্ধনের পর এবার স্বজনদের বাড়িতে প্রাণনাশের হুমকি ও বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরপর এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাসস্ট্যান্ডে মানববন্ধনে নেতৃত্ব দেন আফসানা আক্তার খুশি। এতে বক্তব্য দেন রুপালি খাতুন, আব্দুস সালাম, রুবিনা খাতুন, রেশমা আক্তার, ছাবিনা খাতুন, আনাস হোসাইন, সেলিনা পারভীন ও সুজন বিল্লাহ।

পরিবারের অভিযোগ, মানববন্ধনের দিন তাদের স্বজনদের বাড়ির গেটে একটি হাতে লেখা হুমকির চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘প্রত্যেককে দেখে নেওয়া হবে, এক এক করে দেখে নেব। মানববন্ধন করা লাশ পড়বে।’
পরিবারটির অভিযোগ, এরপর শুক্রবার রাতে বাড়ির গেটে লাথি মেরে ভেতরে বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আতঙ্কিত হয়ে তারা পুলিশের সহযোগিতা চাইলে শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা পিয়ার উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। সেটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তদন্ত করতে বস্তুটি থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনাটি ঘটেছে মানববন্ধনে নেতৃত্ব দেওয়া আফসানা আক্তার খুশির চাচাতো বোনের জামাইয়ের বাড়িতে। সেখানে মোজাহিদুল ইসলাম, শাবিকুন্নাহার, মাওয়াজুল ইসলাম, আফসানা মুন, লামিয়াসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। মানববন্ধনে অংশ নেওয়ার কারণেই তাদের স্বজনদের লক্ষ্য করে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যরা দবি করেন যাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে তারা এমন ঘটনা ঘটাচ্ছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, ‘রাতে ওই বাড়িতে গিয়েছিলাম। বোমাসদৃশ্য একটি কালো কৌটা ও চিরকুট নিয়ে এসেছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)