যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:২৪ পিএম
সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আটকে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে ঘটেছে, তাই বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। তবে সোহাগ পরিবহনের বাসটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে।

দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। ঘটনার খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)