পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাড়ি বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল।
এ ছাড়া উপস্থিত ছিলেন, জামায়াত নেতা অ্যাড. মোর্তজা জামান, আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।