যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুবিতে ‘স্পন্দন ২৪’-এর নেতৃত্বে রাদ ও আল মামুন

খুবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৭:০৭ পিএম
খুবিতে ‘স্পন্দন ২৪’-এর নেতৃত্বে রাদ ও আল মামুন

‘নতুন প্রজন্ম, নতুন প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে প্রগতিশীল ক্যাম্পাস সংস্কৃতি বিনির্মাণ, মেধা ও মননের মুক্ত বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যাত্রা শুরু করেছে জুলাই স্পিরিট ধারণকারী অরাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘স্পন্দন ২৪’। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে আগামী ছয় মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. রেজোয়ানুল হক রাদকে আহ্বায়ক এবং আল মামুনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সংগঠনটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক মো. রেজোয়ানুল হক রাদ বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ধারণ ও লালন করার লক্ষ্য থেকেই এ সংগঠনের যাত্রা। জুলাই আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ‘প্রজন্ম ‘২৪’ নামে একটি ক্লাবের অনুমোদনের জন্য ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করেছিলেন। ক্লাব অনুমোদন পেলেও, পরবর্তীতে নানা কারণে এর কার্যক্রম এগোয়নি। পরবর্তীতে আমরা কিছু শিক্ষার্থী পুনরায় ক্লাবের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিই এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাবের নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় ১০০ জন সদস্যকে নিয়ে ‘স্পন্দন ‘২৪’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।”

তিনি বলেন, ‘সকল জাতীয় দিবস, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমাদের ক্লাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এছাড়া জুলাইকে কেন্দ্র করে গ্রাফিতি অঙ্কন, বৃক্ষরোপণ, ছবি প্রদর্শনী, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়টি প্রথম সাধারণ সভায় আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।’

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. নূরুন্নবী, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মো. খসরুল আলম, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক ড. মো. আশিক উর রহমান এবং অধ্যাপক ড. মো. সালাউদ্দিন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তামিম হাসান, জাহিদুল ইসলাম নাহিদ, রুহুল আমিন মুন্না, মো. মোস্তফা কামাল, মো. মারুফ মোল্লা, মো. আবু সাইদ, মো. রায়হান, নাজমুল হাসান, মো. তরিকুল ইসলাম, মো. শাহরিয়ার জিসান, মো. মাইনুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, তরিকুল ইসলাম অর্ক এবং সাকিব শাহরিয়ার।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ওমর ফারুক, রাফিন মাহফুজ, তাসিবুর রহমান (তাসিফ), আব্দুর রহিম, জিদান আল রাকিব, নাহিদ হাসান, মীর্জা নাজমুস সাদাত, শাহরিয়ার পারভেজ, মো. হাদীউজ্জামান, আবু আহসান সাহিল, সাবরিনা ইসলাম, সাব্বির হোসেন, এম. এম. বায়জিদ হোসেন (বায়জিদ), মো. কাইয়ুম শরীফ, এস. এম. রেদওয়ানুর রহমান, মো. জাহিদুল ইসলাম রিফাত, মো. আবু বক্কর সিদ্দিক, হাসরাত জাহান, আজিজুর রহমান, মো. আবিদ হাসান এবং এস. এম. আরিয়ান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ ইমন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. তৌফিক সরকার ভুবন, তানভীর হোসেন নাজিম, মো. জাহিদ হাসান শাওন, তাইয়্যেবা জামান নৈঋতা, ওমর শাহাদাৎ মেরাজ, তরিকুল ইসলাম, সীমান্ত বিশ্বাস, মো. ইমন হোসেন, আবিদ হোসেন, জহিরুল সরকার, নাহিদুর রহমান (শুভ), সোহান সাকিব, আব্দুর রহিম, সায়েদ মুহতাসিম কবির সাফাত, জি. এম. সাব্বির হোসেন, আশরাফুল আলম সালমান, আনজিলা ইসলাম আন, আরাফাত হোসেন হৃদয় এবং মো. ইনসাফী ওয়ারিশ রক্তিম।

এছাড়া কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সুবর্ণা খাতুন, ফারিয়া সুলতানা, অরূণিমা সুপ্রিয়া, মেহেদী হাসান, শেখ মুহিব্বুল্লাহ আহমাদ, মো. আমিরুল এহসান, মো. ফিরোজ হাসান, মো. ওয়ালিদ হাবিব আরাফা, মো. মাইনুল শরীফ, মো. আবির হাসান (সাম্য), মো. লাবিব আবরার সিয়াম, হুমায়রা তানজুম, আসিফ হোসেন, ইশতিয়াক মালিক, ফাহিম আহমেদ, শেখ আকিব আহমেদ, এমএসটি রোজিনা খানম, আবু তাহের, প্রাঞ্জল ইফতেখার, তাহসিন সিদ্দিকী মিনহাজ, মীর মেশকাত রহমান, সিজদাতুল জান্নাত সিন্ধি, মাহফুজা আক্তার স্মৃতি, শেখ আজিম হোসেন প্রান্ত, আল মাহী, মো. নাইমুল ইসলাম, মো. রাইয়ান তাসকিম, মো. সাইদুল ইসলাম রিকন, জান্নাতুল ফেরদৌস, মো. আল ওয়াশিউর শাকির, তাসনিম হাসান সাদ, মো. নাইমুল ইসলাম কাব্য, সাদিয়া আজাদ তুলতুল, আনিশা ইবনাথ রাইসা, রাফিয়া রশিদ ঋতু এবং মো. মারুফ চৌকিদার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)