দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দর্শনার্থীদের বিনামূল্যে একটি করে ফুলের চার দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে 'আমাদের টিম একটি মানবিক পরিবার' এর আয়োজনে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টায় শুরু করে সন্ধ্যা পর্যন্ত পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিতরণ করা হয়।
প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ অভিযান, চারা বিতরণের পাশাপাশি পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সংগঠনের সদস্যরা পর্যটন কেন্দ্রের চারিপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বোতল, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য কুড়িয়ে তা অপসারণ করেন।