যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় অপারেশন টেবিলে শিশুর মৃত্যু: দুই চিকিৎসক হেফাজতে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:০৫ পিএম
কুষ্টিয়ায় অপারেশন টেবিলে শিশুর মৃত্যু: দুই চিকিৎসক হেফাজতে

হাতের অপারেশন করতে গিয়ে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় তাসনিয়া আফরিন (৬) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় 'একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' নামে বেসরকারি ওই প্রতিষ্ঠানের দুই চিকিৎসককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাসনিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙা হাতের অপারেশনের জন্য সোমবার দুপুরে তাসনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় অপারেশন টেবিলে থাকা অবস্থায় চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও স্থানীয় জনতা হাসপাতালটিতে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরুদ্ধ দুই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনাস্থল থেকে দুই চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)