যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের পক্ষ নেওয়ায় বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৫৯ পিএম
ইরানের পক্ষ নেওয়ায় বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরান ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন। ইরানের প্রতি সমর্থন, প্রশংসা বা সহানুভূতি প্রকাশের অভিযোগে দেশটির কর্তৃপক্ষ মোট ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে। সোমবার (২৭ এপ্রিল) বাহরাইন নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সংঘাতে ইরানের কর্মকাণ্ডের প্রতি যারা ‘সহানুভূতি ও প্রশংসা’ প্রকাশ করেছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। নাগরিকত্ব হারানো ব্যক্তিদের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন। কর্তৃপক্ষের দাবি, এসব ব্যক্তি ইরানের ‘শত্রুতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ পক্ষে অবস্থান নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করেছেন।

এর আগে মার্চ মাসে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট ‘ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও অতিরঞ্জিত করার’ অভিযোগে একটি মামলার প্রাথমিক শুনানি করে। যদিও সেই সময় অভিযুক্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার দাবি করা হয়। এর পাল্টা জবাবে ইরানও ইসরাইলসহ পশ্চিমা জোটভুক্ত বিভিন্ন দেশে হামলা চালায়, যেখানে অনেক প্রাণহানি ঘটেছে।

পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। ২২ এপ্রিল এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী পাকিস্তানের অনুরোধে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই বাহরাইন তার নিজ নাগরিকদের ওপর এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)