যশোর, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অরাজকতা সৃষ্টির জন্য জামায়াত মনগড়া কথা বলছে: নার্গিস বেগম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:৫৩ পিএম
অরাজকতা সৃষ্টির জন্য জামায়াত মনগড়া কথা বলছে: নার্গিস বেগম

‘সংবিধান সংস্কার এবং সংশোধন ইস্যুতে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে’ মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির জন্য মনগড়া কথা বলছে। সংস্কার আর সংশোধন কী- সেটা আগে বুঝতে হবে তাদের।

শনিবার বিকেলে যশোরের মুনসী মেহেরউল্লা ময়দানে ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির’ বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ফ্যাসিবাদের সাথে তুলনা করায় ব্যাপক সমালোচনা করে নার্গিস বেগম বলেন, বিএনপিই একমাত্র দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একক লড়াইয়ের ইতিহাস আছে। বিএনপি ফ্যাসিবাদের সাথে কখনও আপস করেনি।

বিরোধীদলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, তেমনই দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে নির্মূল করার লড়াইয়ে সমবেত হই। জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ আমরাই তৈরি করবো।’

এনসিপি নেতা নাসীর উদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন, তারা বেয়াদব। তাদের শায়েস্তা করার জন্য আমাদের মাঠে থাকার কোনো দরকার নেই। তাদের দেশের মানুষই শায়েস্তা করবে।’

‘একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করে মন্তব্য করে তিনি আরও বলেন, এসব বেয়াদবকে জনগণ ইতিমধ্যে বয়কট করেছে। তাদের সহযোগী রাজনৈতিক দলের সরকার গঠনের খায়েশ ছিলো। কিন্তু তারা সেটা পারেনি। তাই তারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে, ইসলাম বিক্রি করছে। মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা যদি সঠিকভাবে রাজনীতি করি, আগামীতে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না,’ বলেন তিনি।

 

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুমন, আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ স্থানীয় নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)