যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১২:০৬ পিএম
কালিয়ায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

অভিযানে নদী থেকে প্রায় ৬ হাজার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আটটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই অভিযানে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ

কই সঙ্গে অভিযানে উদ্ধার হওয়া মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মাছের বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি।

এ লক্ষ্যে নদীতে নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মৎস্য বিভাগ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)