যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পদ্মায় জেলের জালে ৪০ কেজির কাতলা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০১:২৯ এ এম
পদ্মায় জেলের জালে ৪০ কেজির কাতলা

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ৪০ কেজি ওজনের এক কাতলা মাছ ধরা পড়েছে। মাছটিকে দেখতে স্থানীয়রা ভীড় জমায়। ১১৫০ কেজি দরে ৪৬ হাজার টাকায় ওই মাছ বিক্রি করেন জেলেরা। শনিবার (১১ জুলাই) বিকেলে ভেড়ামারা রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদী থেকে বিশালাকার এই মাছ ধরেন স্থানীয় জেলেরা।

মুরাদের নেতৃত্বে শনিবার দুপুরে পদ্মা নদীতে মাছ ধরার জন্য বেড় জাল ফেলে জেলেরা। বিকেলে জাল তোলার সময় তারা জালে বড় কিছু আটকা পড়েছে এমনটি বুঝতে পারেন। জালটি তোলার সাথে বড় আকারের ওই কাতলা মাছ উঠে আসে।

জেলে মুরাদ আলী বলেন, এত বড় কাতলা মাছ এর আগে কোনদিন দেখিনি বা ধরিনি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পদ্মায় বড় মাছ ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ভেড়ামারা শহরের বাসিন্দা রিপন তার বন্ধুদের নিয়ে জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন।

ক্রেতা রিপন হোসেন বলেন, ‘৪০ কেজি ওজনের মাছটি কেজিপ্রতি ১১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা। আমরা কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনেছি। পরে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)