যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিজামুদ্দিনের মৃত্যুবার্ষিকীতে শোকসভা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৮ পিএম
নিজামুদ্দিনের মৃত্যুবার্ষিকীতে শোকসভা

বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুরের গড়ভাঙা প্রাইমারি স্কুলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় ‘কমরেড নিজামুদ্দিন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

কমিটির আহ্বায়ক সনৎ কুমার হরির সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য, জেলা সম্পাদক তসলিম উর রহমান, কেন্দ্রীয় সদস্য গাজী আব্দুল হামিদ, জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, আবু বক্কার সিদ্দিকী, বাবর আলী গোলদার, অশোক কুমার মন্ডল প্রমুখ।

সভায় নেতারা বলেন, নিজামুদ্দিন ছিলেন সুবিধাবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী নেতা। মেহনতী, শ্রমজীবী ও কৃষক-খেতমজুর মানুষের স্বার্থ রক্ষায় তিনি আমৃত্যু লড়াই করেছেন। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী বিভিন্ন বাণিজ্য চুক্তির ফলে কৃষি ও কৃষকের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে। সারসহ কৃষি উপকরণের সংকট ও মূল্যবৃদ্ধিতে কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন। এর ফলে দেশের কৃষি ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধেও কমরেড নিজামুদ্দিন দৃঢ় অবস্থান নিয়েছিলেন। পরিবেশ, কৃষি, জমি ও সাধারণ মানুষের জীবন-জীবিকার স্বার্থে তার সংগ্রামী ভূমিকা আজও স্মরণীয়।

শোকসভায় বক্তারা নিজামুদ্দিনের অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেওয়ার এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)