শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদীন মুনির অর্ণব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সি আবদুল কুদ্দুস, জোয়ার্দার শফিউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান, সফল খামারি মো. ইদ্রিস আলী ও রথীন্দ্রনাথ রায় প্রমুখ।
উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার তিনজন বিজয়ীর হাতে পুরস্কার এবং দশজন সফল খামারি উদ্যোক্তার মধ্যে গবাদি পশুর বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।