কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
অবৈধভাবে পরিচালিত দুই করাতকলে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে শহরের লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শহরের লাউদিয়া এলাকায় অভিযান চালানো হয়।
লাইসেন্স না থাকা, সরকারি জায়গা ব্যবহারসহ নানা অপরাধে লাউদিয়া এলাকার মেসার্স রুবেল স মিলের মালিক ইসমাইল মোল্লাকে পাঁচ হাজার টাকা এবং তেঁতুলতলা বাজারের মেসার্স মজিদ স মিলের মালিক আব্দুল মজিদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
একইসাথে এক সপ্তাহের মধ্যে সকল কাগজ করার নির্দেশ দেওয়া হয়।