যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় জলবায়ু-সহনশীল ও উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:০৭ পিএম
কয়রায় জলবায়ু-সহনশীল ও উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

খুলনার কয়রায় জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ), উত্তম কৃষি চর্চা (জিএপি) ও ফলিত পুষ্টিবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাতের অংশীদার, কৃষি উপকরণের খুচরা বিক্রেতা, অগ্রণী কৃষক ও স্থানীয় যুবকেরা অংশ নেন।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণির সভাপতিত্বে এবং উত্তরণের উপজেলা ব্যবস্থাপক জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও দিদারুল আলম, ইমাম মো. আয়ুব হোসেন, রেজাউল করিম, প্রাণিসম্পদ টেকনিশিয়ান নিতিশ মণ্ডল এবং কমিউনিটি হেলথ প্রোমোটার সাধন সরকার প্রমুখ।

প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে টেকসই ফসল উৎপাদন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করতে উত্তম কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া প্রশিক্ষণে কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)