যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিংড়িতে অপদ্রব্য পুশ করায় সাতক্ষীরায় দুইজনের জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:০৬ পিএম
চিংড়িতে অপদ্রব্য পুশ করায় সাতক্ষীরায় দুইজনের জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় জব্দ করা ৮০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নূরনগর বাজারের দুটি মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নূরনগর বাজারের দুটি আড়তে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে দুজনকে আটক এবং ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এক ব্যক্তিকে ৫০ হাজার এবং অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং শ্যামনগর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা ৮০ কেজি চিংড়ি জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)