যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপশক্তির বিরুদ্ধে সনাতনিদের পাশে চান আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
অপশক্তির বিরুদ্ধে সনাতনিদের পাশে চান আইনমন্ত্রী

যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা ও ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করেন। বর্তমানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে ধর্ম পালন করতে পারছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।’

তিনি বলেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করবো, আপনারা আমাদের পাশে থাকবেন।’

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)