যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ইয়াবা ও মদসহ দুইজনকে গ্রেপ্তার দাবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
মহেশপুরে ইয়াবা ও মদসহ দুইজনকে গ্রেপ্তার দাবি

ঝিনাইদহের মহেশপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও দশ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাধন দাস (২৪) ও বিপ্লব হোসেন ওরফে দিপু (৪৫)।

বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে উপজেলার নাটিমা ও স্বরূপপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নস্তি দাসপাড়া এলাকা থেকে সাধন দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তার পরনে থাকা পোশাক তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য নয় হাজার টাকা। সাধন দাস নস্তি গ্রামের মৃত কালিদাসের ছেলে।

এর আগে স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের উত্তর গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল। সন্দেহজনক গতিবিধির কারণে বিপ্লব হোসেন ওরফে দিপুকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের একটি কনটেইনার থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা। বিপ্লব মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)