যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্মশানঘাটে মাদক সেবন করায় চার যুবকের কারাদণ্ড

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৭ পিএম
শ্মশানঘাটে মাদক সেবন করায় চার যুবকের কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় শ্মশানঘাট এলাকায় মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।

কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়।

পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলামকে জানানো হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচশ’ টাকা করে অর্থদণ্ড দেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)