যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুইজন গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
মহেশপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুইজন গ্রেপ্তার

পৃথক অভিযান চালিয়ে মহেশপুর পুলিশ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার মহেশপুর থানা পুলিশের একটি দল নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান (৪৪)। তিনি মহেশপুর উপজেলার সাতপোতা গ্রামের আতেহারের ছেলে এবং জিআর ওয়ারেন্টভুক্ত অপর আসামি মো. মনিরুজ্জামান (৪০), গৌরিনাথপুর (পীরগাছা) গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবা পুলিশ ক্যাম্পের এএসআই তারিকুল ইসলাম এবং মহেশপুর থানার এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। মাগুরা আদালতের সাজা জিআর (এসসি)-১৫৩/১৩ নম্বর মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হাবিবুর রহমানকে এবং উত্তরা পূর্ব থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুজ্জামানকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)