স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে চৌগাছা থানার পুলিশ মাহফুজ মিহন (২৬) নামে এক যুবককে চাকুসহ আটকের দাবি করেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইছাপুর বটতলা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাহফুজ মিহন চৌগাছা উপজেলার মাকাপুর পশ্চিমপাড়ার মহিউদ্দিনের ছেলে, বর্তমানে বাজারপাড়ার বাসিন্দা।
চৌগাছা থানার এসআই হোসেন পাটওয়ারী জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইছাপুর বটতলায় ডিউটি করার সময় মাহফুজ মিহন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সন্দেহ হলে তাকে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। এ সময় মিহন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তার প্যান্টের পকেট তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় চৌগাছা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।