যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের দণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৫ পিএম
মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের দণ্ড

সদর উপজেলার বেড় আকসি এলাকায় চালিয়ে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাগুরা সদরের বেড় আকসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বেড় আকসি গ্রামের আবুল বাশারের ছেলে আদর আলী (৩২) এবং ছোনপুর গ্রামের সামাদ মোল্যার ছেলে রোমানুল ইসলাম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন ও উপ-পরিদর্শক হাফিজা খাতুন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলার প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আটক আদর আলীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া ইসলাম অপর আসামি রোমানুল ইসলামকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)