যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০১:৩২ পিএম
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

স্বামী-স্ত্রীর পারস্পরিক অভিযোগ ও পরকীয়া সন্দেহের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহানারা খাতুন (৩০) নামে এক গৃহবধূ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আতিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহানারা খাতুন খুলনা নোয়াপাড়া এলাকার জহর আলী সরদারের মেয়ে। প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে আতিয়ার রহমানের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরকে সন্দেহের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছিল। ছয় মাস পর আতিয়ার রহমান আবারো শাহানারাকে ঘরে ফিরিয়ে আনেন। নতুন করে সংসার শুরু করলেও তাদের মধ্যে ফের সন্দেহ তৈরি হয়।

নিহতের ছেলে রায়হান জানায়, এই সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার বাবা-মায়ের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে মারপিটের পর গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রাজীব রায়চৌধুরী বলেন, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এএসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আতিয়ার রহমানকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)