যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ এলাকা উত্তর চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)