যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৩:৪৩ পিএম
গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে সাপের কামড়ে জুঁই (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জুঁই সাহারবাটি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ইবাদৎখানা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় জুঁইকে সাপে কাটে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে না নিয়ে, স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান এবং রাতভর ঝাড়ফুঁক করান। পরে ভোরের দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোরশেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)