যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০২:৫৩ পিএম
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, এনএসআই-এর সহকারী পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস।

এছাড়া আরও বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার প্রতিনিধি এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, "মাগুরাকে বসবাসের জন্য আরও নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।" এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

মুক্ত আলোচনায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সংঘাত প্রতিরোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনসহ সাম্প্রতিক বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ খুন, ডাকাতি, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)