যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০২:৫৬ পিএম
লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবনের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসানাত পিন্টু, লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা একেএম কামরুল হাসান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর এবং মানবপাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ লোহাগড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় শ্রেষ্ঠ মাঠকর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ মাঠকর্মীরা হলেন, জয়পুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোসা. ছিয়ারন নেছা, নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ইতি নাগ, জয়পুর ইউনিয়নের মো. জুয়েল ভূঁইয়া এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা খানম।

অনুষ্ঠানে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, কোটাকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)