যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৬:৪০ পিএম
সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্তে টহল জেরাদার করেছে বিজিবি। রোববার (১২ জুলাই) ভোররাতে জেলার তলুইগাছা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, রোববার ভোররাতে নিয়মিত টহলের সময় তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩-সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান বিজিবি সদস্যরা। থামতে বলা হলেও তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন তারা। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের পালিয়ে যান। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি।

তিনি আরো বলেন, এঘটনার পর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)