যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলাবদ্ধতা নিরসনে ঝিনাইদহ পৌরসভাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৬:৫৭ পিএম
জলাবদ্ধতা নিরসনে ঝিনাইদহ পৌরসভাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঝিনাইদহ পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। রোববার বিকেল ৪টায় শহরের পাগলাকানাই মোড়ে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম কমিটি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে ঝিনাইদহ পৌরসভাকে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার বেপারিপাড়া, পাগলাকানাই মোড়, উপশহরপাড়া, কাঁঠালবাগান, কাঞ্চনপুর, মোল্লাপাড়াসহ বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘদিন সংস্কার না হওয়া, অপরিকল্পিত ভবন নির্মাণের অনুমোদন এবং পানি নিষ্কাশনের একমাত্র পথ ডিঙ্গেমারা খাল দখল হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, গত শুক্রবার রাতের একদিনের বৃষ্টিতেই অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি মিশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পানিবাহিত রোগের আশঙ্কায় এলাকার মানুষ উদ্বেগে থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো খোঁজখবর নেয়নি।

তাদের অভিযোগ, নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর পরিশোধ করলেও পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় নাগরিক সেবা ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই ৪৮ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার, সহসভাপতি ফকরুদ্দিন মুন্না এবং স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন, ইনজামামুল হক, আসাদুজ্জামান ও রইচ উদ্দিন।

কর্মসূচিতে জলাবদ্ধতার শিকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)