যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:০২ পিএম
কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও নদীভাঙন বিষয়ে নড়াইলের কালিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পার্থ প্রতিম বিশ্বাস, পল্লী বিদ্যুৎ কালিয়া ডিজিএম আবু সুফিয়ান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির  নওশের আলী, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)